নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে পুনরায় চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন। অপরদিকে চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
গত ১৩ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা–১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল হাই বিপিএএ স্বাক্ষরিত এক আদেশে এসব তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়, ‘ঢাকা সিটির বাইরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর/ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে কলাম–৫ এ বর্ণিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মেয়র ও সংসদ সস্যগণকে মনোনয়ন প্রদান করা হয়।’
চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সিনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিকস) ডা. অজয় দাশ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ‘মন্ত্রণালয় থেকে প্রেরিত আদেশের কপি গত ২৫ জুন গ্রহণ করা হয়েছে।’
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
