এইমাত্র পাওয়া

সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের ১ম ভিপি ডা. জামাল আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বার্ধক্যজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী ডা. জামাল উদ্দিন খলিফা।

সোমবার (২৪ জুন) ভোর পাঁচটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ডা. জামাল উদ্দিন খলিফা ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেলের ছাত্র সংসদের প্রথম সহ-সভাপতি। সেইসঙ্গে তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তিনি আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৪/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading