ময়মনসিংহ: জেলার ঈশ্বরগঞ্জে আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা হিফজুর রহমান সালমানীর সমকামিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শুক্রবার (২১ জুন) জুমার নামাজের পর আঠারবাড়ি গো-হাটা বাসস্ট্যান্ড এলাকার সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইসলামের দৃষ্টিতে সমকামিতা অবৈধ উল্লেখ করে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম পাপ। মহান আল্লাহ্ পৃথিবীর কয়েকটি জাতিকে এই পাপের কারণে পাহাড় চাপিয়ে ধ্বংস করে দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন,মাওলানা হিফজুর রহমান মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদেরকে এই নিকৃষ্ট পাপাচারে বাধ্য করছেন। মানববন্ধনে মাওলানা হিফজুর রহমানকে দ্রুত গ্রেফতার করে ইসলামি শরিয়ত অনুযায়ী শাস্তির দাবি জানানো হয় প্রশাসনের নিকট। সমকামিতার বিচার না পেলে আগামী সোমবার বড় আকারে মানববন্ধন করার আহ্বান জানিয়ে মানববন্ধন শেষ করেন।
এলাকার সচেতন নাগরিক বৃন্দের পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, আল জামিয়াতুল কুরআনিয়া খালবলা বাজার মাদরাসার সাবেক শিক্ষক মুফতি মাছুম বিল্লাহ, সাবেক শিক্ষার্থী মাওলানা জয়নাল আবেদিন লাদেন, হাফেজ আসাদুল হক,বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মেহেদি হাসান প্রমুখ।
এ বিষয়ে জানতে মাওলানা হিফজুর রহমান সালমানীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও রিসিভ করেন নাই।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
