এইমাত্র পাওয়া

আরো বাড়ল ঢাকার জীবনযাত্রার ব্যয়

নিউজ ডেস্ক।।

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করেছে মার্সার কস্ট অব লিভিং সার্ভে। ২০২৪ সালের এই তালিকায় শীর্ষে রয়েছে হংকং। এতে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম। শীর্ষ ১০ শহরের মধ্যে সুইজারল্যান্ডের কয়েকটি শহর রয়েছে।

সোমবার (১৭ জুন) এই তালিকা প্রকাশ করা হয়েছে।
২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। ২০২৩ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৫৪তম। জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে এবার ১৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ।

পরিবহন, খাদ্য, পোশাক, গৃহস্থালি সামগ্রী, বিনোদনসহ অন্তত ২০০টি বিষয়কে বিবেচনায় ‍নিয়ে বিশ্বের ২২৬টি শহরের তালিকা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউ ইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে। অন্যদিকে গত বছর লন্ডন ছিল এই তালিকায় ১৭তম স্থানে। কিন্তু এবার যুক্তরাজ্যের এই শহরটি অষ্টম স্থানে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের আরেক শহর লস অ্যাঞ্জেলেস রয়েছে দশম স্থানে।
বিদেশি কর্মীদের জন্য কানাডায় সবচেয়ে ব্যয়বহুল শহর টরন্টো। তালিকায় এটির অবস্থান ৯২তম। এরপর রয়েছে ভ্যানকুভারের অবস্থান।

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো- হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, ব্রাসেল, বার্ন, নিউ ইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

সূত্র : সিএনএন


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.