নিউজ ডেস্ক।।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আমরা যেন পশু কোরবানির মাধ্যমে মনের হিংসা-বিদ্বেষ ঘৃণা বিসর্জন দিতে পারি। সমাজে যাতে শান্তি ও নিরাপত্তা আসে এ জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেছি।
সোমবার (১৭ জুন) সকালে নগরের জমিয়তুল ফালাহ ময়দানে ঈদের জামাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ঈদের নামাজে আমরা দেশবাসীর জন্য দোয়া করেছি। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্য দোয়া করেছি। চট্টগ্রামসহ সারা বাংলাদেশের মানুষ যাতে অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবা যথাযথভাবে পায় সেজন্য দোয়া করেছি। আল্লাহপাক যাতে সবাইকে কোরবানি করার তৌফিক দান করেন সেই দোয়াও করেছি।
এ সময় চট্টগ্রামসহ পুরো দেশবাসিকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান মন্ত্রী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
