নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ১০০ জনের তালিকা প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।
শনিবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের গ্রাজুয়েট নার্সিং বিভাগ এক নোটিশের মাধ্যমে এই তালিকা প্রকাশ করে।
এতে নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান সই করেছেন।
নোটিশে বলা হয়েছে, ‘নিম্নোক্ত প্রার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।’
এর আগে গত ১৮ মে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন ওই পরীক্ষার ফল প্রকাশ করে প্রতিষ্ঠানটি। পরে ১ ও ২ জুন মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
১৮ মে প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট ১৭৪ জন ভর্তিচ্ছু ওই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এর মধ্যে সাধারণ ১৫৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৯ জন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটায় ৭ জন উত্তীর্ণ হন। এর মধ্যে ১৫৫ জন মেয়ে এবং ১৯ জন ছেলে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
