এইমাত্র পাওয়া

শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে দুবাই

নিউজ ডেস্ক।।

সব শিক্ষকদের কৃত্রিম বুদ্ধিমত্ত্বা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে দুবাই। গতকাল বুধবার দেশটির যুবরাজ শেখ হামাদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এইঘোষণা দেন।

ঘোষণায় বলা হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টলিজেন্স (এআই) সহ আধুনিক প্রযুক্তি জ্ঞানে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রকল্প তদারক করবে দুবাই সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। তাদের সঙ্গে থাকবে মানব উন্নয়ক কর্তৃপক্ষ।

প্রশিক্ষণে সবচেয়ে ভালো পারফর্ম করা দশজন শিক্ষককে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের মোট মূল্য ১০ লাখ দিরহাম, বাংলাদেশি মুদ্রায় যা ৩১ কোটি টাকা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.