এইমাত্র পাওয়া

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নিউজ ডেস্ক।।

ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই চার শাখার নতুন কমিটি ঘোষণা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.