এইমাত্র পাওয়া

দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্যখাতে সর্বনিম্ন খরচ করে বাংলাদেশ

ঢাকা: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে সবচেয়ে কম খরচ করে বাংলাদেশ। পার্শ্ববর্তী দেশ ভারতের এই খাতে জনপ্রতি খরচ হয় যেখানে ৮১ ডলার, সেখানে বাংলাদেশের ব্যয় মাত্র ২৬ ডলার। এমনকি পাকিস্তানের স্বাস্থ্যখাতে ব্যয় বাংলাদেশের থেকে প্রায় দ্বিগুণ। দেশটির এই খাতে খরচ হয় ৪৯ ডলার।

মঙ্গলবার (১১ জুন) রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে স্বাস্থ্যখাতে খরচ, বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একটি বড় প্রতিবন্ধকতা শীর্ষক রাউন্ড টেবিল বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল হেলথ অ্যাক্সপেন্ডেচারের দেওয়া এসব তথ্য তুলে ধরেন বক্তারা।

বক্তারা জানান, ২০৩২ সালের মধ্যে স্বাস্থ্যখাতে ব্যক্তির ব্যয় ৩২ শতাংশে নামিয়ে আনা সরকারের লক্ষ্য থাকলেও তা বাস্তবায়নে তেমন অগ্রগতি নেই। বাংলাদেশ সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে ব্যক্তির পকেট খরচের দেশগুলোর মধ্যে ষষ্ঠতম। দেশে ২০২১ সালের স্বাস্থ্যখাতে ব্যক্তি পকেট খরচ ছিল ৭৩ শতাংশ। দীর্ঘমেয়াদি রোগাক্রান্তদের পকেট ব্যয় ৪০ শতাংশেরও বেশি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক সাংবাদিক শিশির মোড়ল বলেন, চিকিৎসা ব্যয় কমাতে হলে রাষ্ট্রীয় ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) শক্তিশালী এবং সরকারী ভাবে জন-গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদন বাড়াতে হবে। স্বাস্থ্যখাতে ১২ থেকে ১৫ শতাংশ বরাদ্দ প্রয়োজন হয়, সেখানে আমরা পেয়েছি মাত্র ৫.২ শতাংশ।

দেশের রাজনৈতিক নীতিনির্ধারকরা প্রয়োজন হলেই দেশের বাইরে চিকিৎসা নিতে যান। তাদের দেশেই চিকিৎসা করাতে হবে এমন একটি নিয়ম স্বাস্থ্যসেবা পরিস্থিতি পরিবর্তন করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা জানান, রাজনৈতিক সংশ্লিষ্টরা যদি দেশে চিকিৎসা নিত তাহলে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কাজ করতো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১২/০৬/৩০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.