এস এম মোজতাহীদ প্লাবন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ৩০ দিন (১ মাস) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকলেও অফিসসমূহ ছুটি ঘোষণা করা হয়েছে মোট ২৩ দিনের।
আগামী রবিবার (৯ জুন) থেকে এই ছুটি শুরু হবে। যা চলবে আগামী ৪ঠা জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া প্রভোস্ট কাউন্সিল, ছাত্র নির্দেশনা ও পরিচালনা এবং প্রক্টরের সমন্বয়ে গত বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ১৯তম সাধারণ সভার সিদ্ধান্ত-০২ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী আবাসিক হল সমূহের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানা গেছে, পবিত্র ঈদ-উল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী রবিবার (৯ জুন) বিকাল ৪ টায় আবাসিক হলসমূহ বন্ধ হয়ে রবিবার (৩০ জুন) সকাল ৬ টায় খুলবে। এছাড়া রবিবার (৯ জুন) বিকাল ৪ টার মধ্যে আবাসিক হলগুলোতে অবস্থান রত শিক্ষার্থীদেরকে হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে ছুটিকালীন সময়ে নিরাপত্তা প্রহরী ও জরুরি সেবার আওতায় কর্মরত কর্মীবৃন্দকে যথারীতি দায়িত্ব পালন করতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
