এইমাত্র পাওয়া

১৫ দিনের ছুটিতে বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ছুটি ঘোষণা করেছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আগামী ১১ থেকে ২৫ জুন একাডেমিক ও ১২ থেকে ২৩ জুন পর্যন্ত অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

ঈদুল আজহার ছুটির পর একাডেমিক ও অফিস কার্যক্রম সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সিকিউরিটিসহ অন্যান্য জরুরি সেবাসমূহ বলবৎ থাকবে।

শিক্ষাবার্তা/জামান/০৭/০৬/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.