সালমান ইস্পাহানী সাইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের আইডি কার্ডে মেয়াদ উল্লেখ থাকবে না,শুধু ভর্তির সেশন উল্লেখ থাকবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের নতুন নিয়মে আইডি কার্ড প্রদান করা হবে।
রবিবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক নোটিশ থেকে এ বিষয়ে জানা যায়। একাডেমিক কাউন্সিলের ৬২ তম সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নোটিশে বলা হয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৬২ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীদের আইডি কার্ডে মেয়াদ উল্লেখ থাকবে না। ভর্তির সেশন উল্লেখ থাকবে। পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে মূল একাডেমিক ট্রান্সক্রিন্ট/সার্টিফিকেট তোলার জন্য যে ক্লিয়ারেন্স ফরম থাকে সেখানে সাইবার সেন্টার থেকে ক্লিয়ারেন্স নেয়ার বিষয়টি উল্লেখ থাকবে। সাইবার সেন্টারে আইডি কার্ডটি জমাদান সাপেক্ষে সাইবার সেন্টার থেকে একজন শিক্ষার্থী ক্লিয়ারেন্স প্রাপ্ত হবেন।”
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডি কার্ড প্রদান করে থাকে সাইবার সেন্টার। এই বিষয়ে সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা বলেন,”নতুন ব্যাচের অর্থাৎ ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের নতুন নিয়মে আইডি কার্ড প্রদান করা হবে। বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন করে আইডি কার্ড প্রতিস্থাপন করতে হবে না। শিক্ষার্থীরা তাদের মূল একাডেমিক ট্রান্সক্রিন্ট/সার্টিফিকেট তোলার সময় আইডি কার্ড সাইবার সেন্টারে জমা দিবে।”
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
