তানজিদ শাহ জালাল ইমন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরাসরি অফিসার হিসেবে নিয়োগপ্রাপ্ত অফিসারবৃন্দ ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন বরিশাল বিশ্ববিদ্যালয় নামে একটি পেশাজীবী সংগঠন গঠন করেছেন।
রবিবার (0২জুন) বিশ্ববিদ্যালয়ের ছয় দফা বেদিতে শ্রদ্ধা অর্পনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সুব্রত কুমার বাহাদুর কে আহবায়ক এবং সাজ্জাদ উল্লাহ মোহাম্মদ ফয়সাল কে সদস্য সচিব করে পনের সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এর আগে বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র ডিরেক্ট অফিসারদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে অফিসারদের দাবী দাওয়া বাস্তবায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পারিক সম্পর্কন্নোয়নসহ সার্বিক উন্নয়নের লক্ষে শুধুমাত্র সরাসরি অফিসার নিয়ে আলোচনা সভা হয়।।সেখানে সভার সকলে উপস্থিতি সুব্রত কুমার বাহাদুর কে আহাব্বায়ক এবং সাজ্জাদ উল্লাহ ফয়সাল কে সদস্য সচিব করে ১৫সদস্য একটি কমেটি গঠন করা হয়।

এ বিষয়ে নবগঠিত কমিটির আহবায়ক সুব্রত কুমার বাহাদুর ও সদস্য সচিব সাজ্জাদ উল্লাহ মোহাম্মদ ফয়সাল শিক্ষাবার্তা কে জানান, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক গতিশীলতার জন্য প্রোয়জন অনুযায়ী বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছে এবং এসকল নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে সার্বিক ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতার জন্য “চেইন অব কমান্ড “এবং হায়ারারকি বজায় রাখার সুবিধার্থে ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের প্রোয়জন হয়েছে। এবং, অফিসারদের দাবিদাওয়া বাস্তবায়ন,পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য এই এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ কে সামনে রেখেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশনের গঠন করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
