এইমাত্র পাওয়া

মাভাবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইদ্রিস আলী

টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বিজ্ঞান অনুষদের নবনিযুক্ত ডিন হলেন অধ্যাপক ড. মোহাম্মদ ইদ্রিস আলী।

রবিবার  (২ জুন) তিনি ডিন হিসেবে যোগদান করেছেন।

বর্তমানে তিনি মাভাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন ও শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

ডিন হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের ডিনের দায়িত্ব শুধু ভর্তি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা নয়, ডিনের কার্যপরিধি আরো ব্যাপক। বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব নেয়ার পর মনে করি সীমাবদ্ধতাগুলোর বাইরে গিয়ে নতুন করে ডিনের প্রকৃত দায়িত্বগুলো পালন করব।

প্রসঙ্গত, তিনি যোগদান পরবর্তী দুই বছর বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০২/০৬/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.