নিজস্ব প্রতিবেদক।।
নানা জটিলতায় নির্বিঘেœ আবেদন করতে পারছে না ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি ইচ্ছুকরা। পেমেন্ট তথ্য হালনাগাদ না হওয়া, লিঙ্গ অপশন ত্রুটি এবং সার্ভার ইনঅ্যাকটিভ জটিলতায় আবেদন শুরুর তিন দিনেও স্বাভাবিক হয়নি ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের নোটিশে বলা হয়, ‘পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট সফল দেখানো সত্ত্বেও যদি আবেদনের পোর্টালে আবেদন করা সম্ভব না হয়, তাহলে দয়া করে অপেক্ষা করুন। গেটওয়েতে কারিগরি সমস্যার কারণে পেমেন্টের
তথ্য আবেদন পোর্টালে আসতে দেরি হচ্ছে।’ এ ছাড়া লিঙ্গ ভুল দেখানো সংক্রান্ত ত্রুটি গতকাল মঙ্গলবার সকালে সমাধান করা হয়েছে। এটি আবার দেখে নিতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
দেশে একাদশ শ্রেণির ভর্তিতে অনলাইনে আবেদন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ঢাকা বোর্ড। কারিগরি সহায়তা দিয়ে থাকে বুয়েটের সিএসই বিভাগ। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানায়, আবেদন প্রক্রিয়ায় সফটওয়ারে লিঙ্গবিষয়ক একটা মেন্যু রয়েছে। কিন্তু অপশনটি চালু না। এরপর আর আবেদন সম্পন্ন করা যায় না। ফলে পুরো প্রক্রিয়াটাই আটকে যায়। কিছুক্ষণ পর সার্ভারে ত্রুটি দেখায়। সার্ভারে ঢোকার চেষ্টা করলে ‘নট এভেইলএবল’ বার্তাটিই দেখা যায়।
পূর্বঘোষণা অনুযায়ী গত রবিবার সকাল থেকে ভর্তি আবেদন শুরুর কথা ছিল। তবে গতকাল সকালেও ওয়েবসাইটে প্রবেশে জটিলতায় পড়েন শিক্ষার্থীরা। অবশেষে ‘লিঙ্গ অপশন’সহ অন্য সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কারিগরি জটিলতার সমাধানসহ আবেদনের সময় দুই দিন বাড়ানো হবে বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১১ জুন পর্যন্ত এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৯/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
