এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১১ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হয়ে যেসব শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করেছেন বা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন তাদের ফল আগামী ১১ জুন প্রকাশ করা হবে। যাদের ফল পরিবর্তন হবে মোবাইলে এসএমএমের মাধ্যমে তাদের পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।

রবিবার (২৬ মে) বিকেলে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, যাদের ফল পরিবর্তন হবে তারা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। এ ছাড়াও আবেদনে দেওয়া ফোন নম্বরে এসএমএম করে পরিবর্তিত ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, পুনর্নিরীক্ষণ করলে একজন শিক্ষার্থীর খাতা পুনরায় মূল্যায়ন করা হয় না। পুনর্নিরীক্ষণের আবেদন হওয়া উত্তরপত্রের চারটি দিক দেখা হয়। এগুলো হলো,

১. উত্তরপত্রের সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি না

২. প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি না

৩. প্রাপ্ত নম্বর ওএমআর শিটে উঠানো হয়েছে কি না

৪. প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটের বৃত্ত ভরাট করা হয়েছে কি না।

এসব পরীক্ষা করেই পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়। এই চারটি জায়গা কোনো ভুল হলে তা সংশোধন করে নতুন করে ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.