ঘূর্ণিঝড় রেমাল: প্রাথমিকে শ্রেণি কার্যক্রম নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর কারণে সম্ভাব্য দুর্যোগময় পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনা সংক্রান্ত নির্দেশনা জারি করেছে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রবিবার মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ২৬/৫/২০১৪ তারিখের ১৩ নম্বর বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’ সন্ধ্যার পর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের উপকূলীয় এলাকা অতিক্রম করার সমূহ সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায়, দুর্যোগময় পরিস্থিতিতে উপকূলীয় জেলাসহ সংশ্লিষ্ট জেলাসমূহে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশ (Standing order on Disaster) মোতাবেক “জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি” পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অবকাঠামো ব্যবহার এবং শ্রেণি কার্যক্রম পরিচালনার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া, ইতোপূর্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে ডিসেম্বর ২০২১ এ জারিকৃত স্ট্যান্ডিং অপারেটিং প্রসিডিওর (SOP) এর নির্দেশনা অনুযায়ী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তা/কর্মচারীগণ যথাযথ দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে এ আদেশ জারী করা হলো।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.