এইমাত্র পাওয়া

পূর্ণশক্তি নিয়ে দেশের উপকূলে এগিয়ে আসছে রিমাল

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী: পূর্ণশক্তি নিয়ে দেশের উপকূলে রিমালের অগ্রভাগ এগিয়ে আসছে। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে সাগর ও নদী তীরের এলাকাগুলোর আবহাওয়া। বয়ে যাচ্ছে দমকা ও ঝড়ো হাওয়া। জেলায় জেলায় ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে। নদীর পানি বেড়ে উপকূল ছাপিয়ে ঢুকে পড়ছে লোকালয়ে। ভেঙেছে বাঁধ।

কুয়াকাটা সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। ভেঙে যাচ্ছে আশপাশের ছোট ছোট দোকানপাট। পানির উচ্চতা বৃদ্ধি আর তীব্র ঢেউয়ের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে জিওটিউব, জিও ব্যাগ। এরইমধ্যে বাতাসের প্রবল গতিবেগে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে। বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অফিস বলছে, এটি অতিক্রমের সময় ৮ থেকে ১০ ফুট জলোচ্ছ্বাস হতে পারে। সেই সঙ্গে অতি ভারি বৃষ্টিতে ৫ জেলায় ভূমিধসের শঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। এ অবস্থায় উপকূলের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে নিতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। এরইমধ্যে বরগুনার কিছু এলাকা প্লাবিত হয়েছে, দুর্ভোগে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৬/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.