নিজস্ব প্রতিবেদক।।
চলছে প্রচন্ড তাপদহ। এই তাপদহে পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি খুবই কম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা গেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের থেকে জানা গেছে, বর্তমানে লাগাতর প্রচন্ড তাপদাহের কারণে এবং বিদ্যুৎ লোডশেডিং এর জন্য শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমে গেছে। বর্তমানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ৬০ শতাংশ দেখা গেছে। শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণিকক্ষে অবস্থান করতে পারছেন না। শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে বলেও খবর পাওয়া গেছে। তারা মাঝেমধ্যে নিজেকে একটু প্রশান্তির জন্য বাইরে যাচ্ছেন আবার কেউ পানি পান করার উদ্দেশ্যে নলকূপে যাচ্ছেন।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান ছাত্রছাত্রীরা এবং অভিভাবকগণ মর্নিং স্কুলের দাবি তুলেছে । তারা আবেদন করেছেন মর্নিং স্কুল দেওয়ার জন্য। সরকারি সিদ্ধান্ত নাও আসা পর্যন্ত প্রতিষ্ঠান প্রধানগণ মর্নিং স্কুল দিতে পারছেন না।
আটঘরিয়া উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান টিনশেড ঘর হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যায়। যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষে সিলিং ফ্যান আছে তাপমাত্রার বৃদ্ধির কারণে ফ্যানের বাতাসও প্রচন্ড গরম এবং লোডশেডিং লেগে আছে যার কারণে উপস্থিতি কমে যাচ্ছে।
রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান জানান অত্যন্ত গরমের জন্য শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মর্নিং স্কুল দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৬/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
