এআইইউবির নতুন উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. সাইফুল ইসলাম যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাকে উপাচার্য পদে নিয়োগ দেন। এর আগে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বুয়েটের উপাচার্য এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ড. সাইফুল ১৯৭৫ সালে বুয়েট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৬ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৫ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাষক হিসেবে বুয়েটে কর্মজীবন শুরু করেন। ৪৮ বছরের শিক্ষকতা জীবনে তিনি একাডেমিক, প্রশাসনিক এবং গবেষণা ক্ষেত্রে দেশে-বিদেশে নানা খ্যাতি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি।

শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০৫/২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.