নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্লাস গ্রহণ এবং শিক্ষার্থীদের শতভাগ ক্লাসরুমে উপস্থিতির বিষয়ে তদারকি শুরু করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
গত বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই তদারকির কাজ শুরু করেন তিনি। এতে বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ সংযুক্ত ছিলেন। এ সময় উপাচার্য শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদান ও পাঠ গ্রহণে মনোযোগী হওয়ার নির্দেশনা দেন।
জুম সভায় যুক্ত ছিলেন বিশ^বিদ্যালয়ের আইসিটি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম এবং খুলনার ব্রজলাল কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ঢাকা সিটি কলেজ, রাঙামাটি কলেজ, জয়পুরহাট সরকারি কলেজ, কুষ্টিয়ার দৌলতপুর কলেজসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষরা। বিজ্ঞপ্তি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২৫/০৫/২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
