বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রতিমন্ত্রী

গোপালগঞ্জঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যবন্ধু শেখ শাহাদাৎ হোসেন। তার নিজ বাড়ি সংলগ্ন স্থানে বিদ্যালয়টি অবস্থিত।

সোমবার (১৩ মে) দুপুরে তিনি স্কুলটি পরিদর্শন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং শিশু-শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। রুমানা আলী জানান, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে দৃষ্টিনন্দন করে সাজাবার উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই এর কাজ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, এ বিদ্যালয়ের শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে দেশপ্রেম, সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার দীক্ষা গ্রহণ করবে।দেশ ও মানুষকে ভালোবাসবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা। আর এ লক্ষ্য অর্জনে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।’

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিকসহ স্থানীয়, জেলা প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.