এইমাত্র পাওয়া

সলঙ্গায় স্কুল শিক্ষক জাহিদুল অপসারণ চায় শিক্ষার্থী-এলাকাবাসী!

সিরাজগঞ্জঃ জেলার সলঙ্গা থানার মালতিনগর হযরত শাহজালাল দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক জাহিদুল ইসলামের অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী। বুধবার (৮ মে) দুপুর ১২ টার দিকে মালতিনগর হযরত শাহজালাল দাখিল মাদ্রাসায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।

এসময় শিক্ষক জাহিদের অপসারণ ও শাস্তির দাবিতে নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থী,অভিভাবক এবং স্থানীয় লোকজন।

মানববন্ধনে শিক্ষার্থী ও অভিভাবকগণ অভিযোগ করে বলেন, শিক্ষক জাহিদের খারাপ আচরণ,সম্প্রতি অত্র মাদ্রাসার আয়ার সাথে অনৈতিক সম্পর্ক এবং আপত্তিকর অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

এতো কিছু করার পরেও কীভাবে সে চাকরিতে বহাল তবিয়তে থাকে। একজন শিক্ষক এতবড় ন্যাক্কারজনক কাজ করতে পারেন এটা ভাবতেই অবাক লাগে। আমাদের মেয়েদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।শিক্ষককে অপসারণ ও শাস্তির ব্যবস্থা না করলে কঠোর আন্দোলনেরও হুমকি দেয় তারা।

মানববন্ধনে মাদ্রাসার সাবেক সভাপতি আমিনুল ইসলাম হুদা, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম,আইয়ুব আলী,আবুল বাশার,নাজমুল ইসলাম,শিক্ষার্থী,অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/০৫/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.