রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লিগ্যাল সেলের নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে রোববার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। মঙ্গলবার তিনি এ পদের দায়িত্ব গ্রহণ করেছেন।
সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মতিহার হলের আবাসিক শিক্ষক, রাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি সিন্ডিকেটের নির্বাচিত সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তার বেশ কিছু আইনবিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি আইন বিষয়ের ওপর চারটি পুস্তক প্রণয়ন করেছেন, যা আইন অঙ্গনে বহুল প্রচলিত।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৫/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
