মো. সাজ্জাদ হোসেন।।
জ্ঞান বা দক্ষতা অর্জনই শিক্ষা । ব্যাপক অর্থে পদ্ধতিগতভাবে জ্ঞান লাভের প্রক্রিয়াকেই শিক্ষা বলে । তবে শিক্ষা হল সম্ভাবনার বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন । মানুষের আচরণের কাঙ্খিত বাঞ্চিত এবং ইতিবাচক পরিবর্তনই হলো শিক্ষা । শিক্ষা শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে বিকশিত করে । শিক্ষা মনের চোখ খুলে দেয় । শিক্ষা সত্য ও মিথ্যার পার্থক্য তৈরি করে । একজন শিক্ষার্থী প্রাতষ্ঠিানিক ও অপ্রাতিষ্ঠানিক উৎস হতে শিক্ষা গ্রহণ করতে পারে । শ্রেণি কক্ষের শিক্ষা শিক্ষার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষা । শ্রেনিকক্ষের শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর মনন জগতের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে । শিক্ষার্থীর নৈতিক ও মানবিক গুণাবলী গুলো শ্রেণিকক্ষের শিক্ষার মাধ্যমেই অর্জিত হয় ।
শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষাদান করে, স্বপ্নদেখায় । শ্রেণিকক্ষের অর্জিত জ্ঞান ও কর্মশক্তি শিক্ষার্থীর ভবিষ্যত কর্মজীবন কে সুসংগঠিত করে । শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে শিক্ষাগ্রহণ করে আবার পারিপার্শ্বিক পরিবেশ থেকে ও শিক্ষাগ্রহণ করে । অনেক সময় শ্রেণিকক্ষের শিক্ষার তুলনায় পারিপার্শ্বিক পরিবেশের শিক্ষা শিক্ষার্থীর জীবনে বেশি প্রভাব বিস্তার করে । পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি সমাজ ও পরিবেশ থেকে যে বাস্তবধর্মী জ্ঞান লাভ সেই জ্ঞানকেই শিক্ষর্থী জীবন পরিবর্তনের মুলমন্ত্র মনে করে । শ্র্রেণিকক্ষ থেকে শিক্ষার্থী যে সততা ও নৈতিকতার শিক্ষা লাভ করে তা পারিপাশ্বিক পরিবেশ থেকে গ্রহণকৃত শিক্ষার কাছে অনেক সময় ম্রিয়মান হয়ে যায় । সমাজ বাস্তবতায় শিক্ষাকে অর্থ উপার্জনের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয় । আমাদের সমাজের সকল স্তরের মানুষের স্বপ্ন তার সন্তান বড় হয়ে সৎপথে অর্থ উপার্জনের মাধ্যমে পরিবারের হাল ধরবে ।
পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে । বাবা-মা সন্তানকে নিয়ে স্বপ্ন দেখে সন্তান বড় হয়ে মানুষের মত মানুষ হবে । দেশ ও দশের সেবায় নিজেকে উৎসর্গ করবে । সমাজের মানুষের কাছে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে । সমাজের পারিপাশ্বিক পরিবেশের সঙ্গে চলতে গিয়ে অনেক শিক্ষার্থী মনে করে অর্থই জীবনকে মূল্যায়নের একমাত্র মাপকাঠি । অনেক শিক্ষার্থী মনে প্রাণে বিশ্বাস করে অর্থছাড়া জীবন অচল । যে কোন উপায়ে তাকে অর্থ উপার্জন করতেই হবে । শিক্ষাজীবন শেষে অর্থ উপার্জনের অসাধু প্রতিযোগীতায় অনেকে লিপ্ত হয়ে যায় ।
মহাত্মা গান্ধী বলেছেন-“ শিক্ষা জীবিকা উপার্জনের পথ বলিয়া ধরিয়া লওয়া আমার সামান্য বুদ্ধিতে নিচু বৃত্তি বলিয়া বোধ হয় । জীবিকা উপার্জনের সাধনা হইতেছে শরীর আর বিদ্যালয় হইতেছে চরিত্র গঠনের সাধনা ।”
পারিপার্শ্বিক পরিবেশের শিক্ষা শতভাগ নৈতিকতার শিক্ষা দিতে পারে না । শ্রেণিকক্ষের নীতি নৈতিকতার শিক্ষা ভুলে গিয়ে অনেকে অসাধুপন্থায় অর্থ উপার্জনের পথে নেমে পড়ে । মানবিক মূল্যবোধটুকু বিসর্জন দিয়ে দেশ ও দেশের মানুষের ক্ষতি সাধন করতেও অনেকে পিচপা হয় না । দেশপ্রেম ও মানবতার শিক্ষা তাদের কাছে মূল্যহীন । দেশের যুবসমাজ কে ধ্বংস করে মাদক ব্যবসার প্রসার ঘটিয়ে ও অনেকে অর্থ উপার্জন করতে নেমে পরে ।
জে.আর লাওয়েল বলেছেন –“ যে শিক্ষা আত্মাকে বলিষ্ঠ করে না,দৃষ্টিকে প্রসারিত করে না,তা আদৌ শিক্ষা নয় ।”
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
