এইমাত্র পাওয়া

উপবৃত্তি ও শিক্ষাবৃত্তিসহ আত্মসাৎ: প্রতারক চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  উপবৃত্তি ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন প্রলোভনে টাকা দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং থেকে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতাসহ আট সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২১ এপ্রিল) ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, জামালপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৫, ৪, ৮, ১০, ১১ ও ১৪ ব্যাটালিয়ন।

রবিবার (২১ এপ্রিল) রাতে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, এ বিষয়ে সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৪/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading