বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর কর্তৃক জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -১৯ শ্রেষ্ঠদের সংবর্ধনা

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ সুবর্ণচর উপজেলা পর্যায়ে বিদুোৎসাহী সমাজ কর্মী সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদ হোসেন চৌধুরী বাহার, শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মোঃ আমিনুল ইসলাম রাজিব, সভাপতি, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রধান শিক্ষক, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা আলেয়া বেগম

, প্রধান শ্রধান শিক্ষিকা, উত্তর পূর্ব চর আমান উল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক অনুপম চন্দ্র পাল,সহকারি শিক্ষক, চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা শারমিন সুলতানা,সহকারি শিক্ষিকা, চরবাটা দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ কাব শিক্ষক বোরহান উদ্দিন, সহকারি শিক্ষক, দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর নোয়াখালীকে শ্রেষ্ঠ মনোনীত করায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখা নোয়াখালীর উদ্যোগে অদ্য ৫ ডিসেম্বর-২০১৯ আয়োজিত সম্মাননা অনুষ্ঠান

 

দক্ষিণ চরজব্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালীর সভাপতিত্বে, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা নোয়াখালী মোহাম্মদ নাছিম ফারুকী সঞ্চালনায় অনুূষ্ঠিত হয়।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোনায়েম খাঁন, অধ্যক্ষ, সৈকত সরকারি ডিগ্রী কলেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আজহারুল ইসলাম, ইন্সট্রাক্টর, ইউআরসি, সুবর্ণচর, মোহাম্মদ আবদুর রব, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, সুবর্ণচর, মোঃ কাজী নজরুল ইসলাম, প্রধান শিক্ষক, শহীদ জয়নাল আবেদীন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর নোয়াখালী, ও মোঃ নুরুল আলম, প্রধান শিক্ষক, চর আক্রাম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

স্বাগত বক্তব্য রাখেন চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুবর্ণচর শাখার মহিলা সম্পাদিকা হাজেরা খাতুন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শ্রেষ্ঠদের উদ্দেশ্যে বলেন গুণীজনের কাজের স্বীকৃতির মাধ্যমে গুনীর সৃষ্টি হয়। কর্তৃপক্ষের শিক্ষা পদক প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন শিক্ষক এবং শিক্ষার সাথে সম্পৃক্ত জনেরা সকলেই শ্রেষ্ঠত্বের দাবীদার। তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে অন্যান্যদের কাজের উৎসাহ বৃদ্ধি পাবে। শিক্ষকগণ আরো নিবেদিত হবেন এবং শিক্ষা সম্প্রসারনে নিজেদের বিলিয়ে দিবেন আরো ব্যক্তিবর্গ শিক্ষা বিনির্মাণে নিজেদের সম্পৃক্ত করবেন। জাতি উন্নত নাগিরক তৈরির জন্য যোগ্য মানুষ গড়ার কারিগরকে পাবে, যার মাধ্যমে রাষ্ট্র উন্নত নাগরিক উপহার পাবে। শ্রেষ্ঠদের আরো সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.