সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা সিস্টেম চালুর সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়, স্কুলের সরকারি ফান্ড থেকে স্কুল পরিচালনা কমিটি মেশিন কিনবে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কম টাকায় উন্নতমানের বায়োমেট্রিক হাজিরা মেশিন বিক্রির ঘোষণা দিয়েছে সিস্টেমআই টেকনোলজিস লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৭ বছর ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কর্পোরেট প্রতিষ্ঠানে ডিজিটাল হাজিরা বা বায়োমেট্রিক অ্যাটেনডেন্স সল্যুশন দিচ্ছে।
প্রতিটি ডিভাইস অনলাইনে নিয়ন্ত্রণ করা যবে। ইন্টারনেটের জন্য সাধারণ ব্রডব্র্যান্ড লাইন ছাড়াও ওয়াইফাই, জিপিআরএস বা থ্রিজি সিম ব্যবহার করে রিপোর্ট দেখা এবং কেন্দ্রিয়ভাবে সার্ভারে ডাটা সংরক্ষণ করা যাবে। ডিভাইসটিতে একবার চার্জ দিলে ৪-৫ ঘন্টা বিদ্যুৎ ছাড়া চলবে। ইউএসবি ইন্টারফেসের মাধ্যমে যুক্ত হয়েও ডিভাইসগুলো তথ্য আদান-প্রদান করতে পারে। সিস্টেমআই ডিভাইসগুলোতে তিন বছরের ওয়ারেন্টি প্রদান করছে।
এ বিষয়ে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৭৫৭৫৫৫৯৯৯ এই নম্বরে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
