আড়াইহাজারে বিজ্ঞান ক্লাব ও জাতীয় বিজ্ঞান সপ্তাহের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপন ও আড়াইহাজার উপজেলা বিজ্ঞান ক্লাবের সরঞ্জামাদি ক্রয় বিষয়ে মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন এর সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও মোঃ সোহাগ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কেএম আলোমগীর, একাডেমিক সুপারভাইজার মোঃ শাহজাহান, উপজেলার সকল স্কুল- কলেজ ও মাদ্রাসার প্রধানগণ এবং বিজ্ঞান ক্লাবের বিভিন্ন বিষয়ের সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন বক্তব্যের শুরুতেই উপস্থিত শিক্ষকবৃন্দ কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন সরকার আড়াইহাজার উপজেলা বিজ্ঞান ক্লাবের জন্য একষট্টি হাজার একশত টাকা বরাদ্দ দিয়েছে। এই টাকা কোন খাতে কি পরিমানে ব্যয় করতে হবে তার সম্ভাব্য বিবরণ লিপিবদ্ধ করে দিয়েছে। এলক্ষ্যে আগামী ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কার্যাবলি সুসম্পন্ন করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে এবারের জাতীয় বিজ্ঞান সপ্তাহ উদযাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করে বিজ্ঞান বিভাগ আছে এমন সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করার মাধ্যমে বৃহৎ পরিসরে আয়োজন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্বাহী অফিসার বলেন, আমি মনে করি এই উপজেলা আমার নিজের এলাকা এবং এখানকার শিক্ষার্থী আমার/আমাদের সন্তান। আমি চাই আমাদের সন্তান বিজ্ঞানমনস্ক হওয়ার পাশাপাশি ইংরেজিতে দক্ষ হবে।তাই আমি একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করতে চাই। কারণ ইংরেজিতে দক্ষতা না থাকলে আমাদের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে অনেক সময় ব্যর্থ হয়। তাঁর বক্তব্যকে উপস্থিত সবাই স্বাগত জানিয়ে যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.