এইমাত্র পাওয়া

শিক্ষাবার্তা’য় সংবাদ: যশোর বোর্ডে কালো তালিকাভুক্ত শিক্ষক পরিতোষ পাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের খাতা দশম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে দেখানোর অভিযোগের বিষয়ে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর যশোরের মনিরামপুরের কুয়াদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (স্কুল এন্ড কলেজ) সহকারি প্রধান শিক্ষক পরিতোষ কুমার পালকে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি ও তিন বছরের জন্য নিষিদ্ধ এবং কালো তালিকাভুক্ত করেছে যশোর শিক্ষা বোর্ড।

রবিবার শিক্ষাবার্তা’কে বিষয়টি নিশ্চিত করেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  ড. বিশ্বাস শাহিন আহম্মদ। এর আগে গত ২১ মার্চ ২০২৪ ইং তারিখে ‘যশোর বোর্ড: এসএসসির গণিত খাতা দেখছে স্কুল শিক্ষার্থীরা‘ শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক  ড. বিশ্বাস শাহিন আহম্মদ শিক্ষাবার্তা’কে বলেন, এই শিক্ষককে শোকজ করা হয়েছে এবং তিন বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে এবং বোর্ডের কালো তালিকা। এই তিন বছর তিনি বোর্ডের পরীক্ষার কোন দায়িত্বে থাকতে পারবেন না।

জানা গেছে, যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছররে এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের খাতা পান সহকারি প্রধান শিক্ষক পরিতোষ কুমার পাল। তিনি সেই খাতা নিজে না দেখে কুয়াদাহ স্কুলটির ল্যাবে চেয়ারে বসে থেকে দশম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীদের দিয়ে গণিতের খাতা মূল্যায়ন করান। শিক্ষাবার্তার হাতে এ সংক্রান্ত বেশ কয়েকটি তথ্য প্রমাণ নিয়ে সংবাদ প্রকাশ হলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয় যশোর বোর্ড।

তবে সংবাদ প্রকাশের সময়  কুয়াদাহ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো:ওয়াজেদ আলী শিক্ষক পরিতোষ কুমার পালের পক্ষে সাফাই গেয়ে বলেছিলেন, তিনি খাতা নয় দশম শ্রেণির শিক্ষার্থীরা আগামী বছর পরীক্ষা দেবে তাই তাদের দিয়ে শুধু বৃত্তি ভড়াট করেছে। খাতা দেখায়নি এরকম করে।

তবে অধ্যক্ষ  মো:ওয়াজেদ আলী শিক্ষাবার্তা’র কাছে দাবি করেন, এখনও এ সংক্রান্ত কোন চিঠি তিনি পাননি। শিক্ষক পরিতোষ পাল পেয়েছেন কি’না তিনি জানেন না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.