এইমাত্র পাওয়া

ইবির ৮ আবাসিক হল বন্ধ হচ্ছে ৪ এপ্রিল

মুতাছিম বিল্লাহ রিয়াদ, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ এপ্রিল থেকে সকাল ১০ টা থেকে আটটি আবাসিক হল বন্ধ করা হবে। খুলে দেওয়া হবে ১৯ এপ্রিল সকাল ১০টায়।

শনিবার (৩০ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রভোস্ট কাউন্সিলের সভায় আমরা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। ইদের পর ১৯ এপ্রিল সকাল ১০টা থেকে হলসমূহ যথারীতি খুলে দেওয়া হবে। এ ছাড়া বন্ধ থাকাকালীন হলের নিরাপত্তায় বাড়তি প্রহরী নিযুক্ত করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.