অধ্যাপক মো. আলী এরশাদ হোসেন আজাদ।।
শোনা যাচ্ছিল এবং আশা ছিল এবার হয়তো এমপিওভুক্তরা ১০০% উৎসবভাতা পাবেন। কিন্তু সুরঙ্গমুখে আলোর ঝিলক স্পষ্ট হয়নি, এখনও!
এমপিওভুক্ত শিক্ষকদের উৎসবভাতা একটি ‘জাতীয়লজ্জা’! বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দের প্রারম্ভিক বেতনের ১০০% রাষ্ট্রীয়ভাবে বহন করা হলেও এমপিওভুক্ত শিক্ষকগণই বিশ্বের একমাত্র পেশাজীবী যারা ২৫% উৎসবভাতা পান! সিকি ভাগ উৎসবভাতায় শতভাগ আনন্দ! তাও কি সম্ভব?
রূঢ় সত্য হলো, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বেতন বেশি অথচ শিক্ষকের বেতন ও সুযোগ সুবিধা কম, অন্যদিকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বেতন কম অথচ শিক্ষকের বেতন ও সুযোগ সুবিধা বেশি! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে দারুণ অনগ্রসর ও করুণ পেশাজীবীর অখ্যান ‘এমপিওভুক্তরা’।
ঐসব মানুষের আকাক্সক্ষা ও অপেক্ষা অনন্ত হাহাকার হয়ে শূন্যে মেলায়! অথচ ‘মানুষ গড়ার কারিগর’দের জীবনমান অনুন্নত থাকলে, কারিগরকে অভূক্ত, অবহেলিত রাখলে জাতি হয়ে ওঠবে অবনমিত ও নি¤œগামী। ভাবতে অবাক লাগে এমপিওভুক্তদের হাহাকার কেঊ শোনেন না। শ্রদ্ধেয় আশরাফ সিদ্দিকীর ‘তালেব মাস্টার’ কবিতার ছন্দে আমারও নিবেদন:
“ছাত্রদের পড়াই ‘ধৈর্য ধরো, ধৈর্য ধরে, বাঁধ বাঁধ বুক
যতদিকে দূঃখ আসুক আসুক…..’।
শুভাকাক্সক্ষীরা সকলে আমায় বলে ‘বোকা মাস্টার’
কারণ ঘরের খেয়ে যে বনের মোষ তাড়ায় তা ছাড়া
সে কী আর!”
০৪ এপ্রিল, ২০২৪-এর পর ব্যাংক খোলা থাকবে শুধু ৮ ও ৯ এপ্রিল, ২০২৪। ১০ এপ্রিল, ৩০ রমজান ১৪৪৫ হলেও ১১ এপ্রিল, ২০২৪ ঈদুল ফিতর, ১০ এপ্রিলও ঈদের সম্ভাবনা আছে। ১৪ এপ্রিল, ২০২৪ বাংলা নববর্ষ; পয়েলা বৈশাখ। ঈদের আগে এমপিওভুক্তদের মার্চ, ২০২৪ মাসের বেতন, উৎসবভাতা ও বৈশাখী বোনাস হাতে পাওয়া অনেকটা অনিশ্চিত মনে হচ্ছে।
সরকার এমপিওভুক্তদের বেতন ভাতার ব্যাপারে খুবই আন্তরিক। ঈদের আগেই হয়তো বেতন, উৎসবভাতা ও বৈশাখী বোনাস ছাড় হবে। কিš‘ তিনটি বিল ব্যাংকে যাওয়া, ব্যাংকগুলোর টাকা বণ্টন করা কতোটা সম্ভবপর হবে, তা আপেক্ষিক বিষয়।
আগেও দেখা গেছে, নানান বাস্তবতায় এমপিওভুক্তরা ঈদের আগে বেতনভাতা উত্তোলন করতে পারেননি। বিষয়টি খুবই মানবেতর। দেশের লাখ লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ও তাদের পরিবার পরিজন, এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি নির্দেশনা ও বিশেষ তৎপরতার প্রত্যাশা করেন।
লেখক: বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া, গাজীপুর
শিক্ষাবার্তা ডটকম/জামান/৩০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
