জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ সুবর্ণচর উপজেলা পর্যায়ে চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জনাব অনুপম চন্দ্র পালকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে মনোনীত করায় চরবাটা হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অদ্য ৪ ডিসেম্বর-২০১৯ আয়োজিত সম্মাননা অনুষ্ঠান বিদ্যালয়ে মিলনায়তনে বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ ওমর ফারুক বিপ্লবের সভাপতিত্বে সহকারি মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুূষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সুবর্ণচর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুর রব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অসীম কুমার দাস, প্রধান শিক্ষক, চরবাটা খাসের হাট উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ মোজাম্মেল হোসেন, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,নোয়াখালী জেলা, মোঃ আজিজুল হক শান্ত, বিদুোৎসাহী সমাজকর্মী, মোহাম্মদ শাখাওয়াত উল্লাহ, সভাপতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী,মোহাম্মদ নাছিম ফারুকী, সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, মোঃ ইউসুফ জামান, প্রধান শিক্ষক, ছমির হাট বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শারমিন নাহার, প্রধান শিক্ষক, চরবাটা আনছার মিয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়,সুবর্ণচর, মোঃ রেজা উদ্দিন, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, রাশেদ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুবর্ণচর শাখা, নোয়াখালী, বাবুল চন্দ্র মজুমদার, সদস্য, কার্যকরী কমিটি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি,সুবর্ণচর শাখা, নোয়াখালী, স্বাগত বক্তব্য রাখেন হাজী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক উত্তম কুমার মজুমদার। বক্তাগন কর্তৃপক্ষের শিক্ষা পদক প্রদান কার্যক্রমের প্রশংসা করে বলেন শ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে কাজের উৎসাহ বৃদ্ধি পাবে। শিক্ষকগণ শিক্ষার্থীদের শ্রেণিপাঠদানে আরো নিবেদিত হবেন।
উন্নত জাতি গঠনে নিজেদের দায়িত্ববোধ আরো বেড়ে যাবে। যার মাধ্যমে রাষ্ট্র উন্নত নাগরিক উপহার পাবে। শ্রেষ্ঠ শিক্ষক অনুপম পালের আরো সমৃদ্ধি কামনা করেন সকলে।

Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
