সরকার শিক্ষার মান উন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তিনি বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনেছে। সরকার শিক্ষার মান বৃদ্ধি এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন তৈরি করছে।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নবনির্মিত আইসিটি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, থানার ওসি মো. আব্দুল আহাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, সহসভাপতি মো. গোলাপ মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
