এইমাত্র পাওয়া

২৭ ডিসেম্বর রাজউক উত্তরা মডেলে রজতজয়ন্তী

রাজউক উত্তরা মডেল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী রজতজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে অংশ নিতে কলেজের সাবেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

প্রথমে ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় নির্ধারিত থাকলেও পরবর্তীতে সাবেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সুবিধার্থে তা ৬ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে। প্রয়োজনে যোগাযোগ: ০১৭১৪০৩৪৪৪১।

রাজউক উত্তরা মডেল কলেজ রাজধানীর উত্তরায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্থাপিত এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.