এইমাত্র পাওয়া

হল কক্ষে রাবি শিক্ষার্থীর বুকে ছুরিকাঘাত

রাবি প্রতিনিধি।।

হলের নিজ কক্ষে থাকা অবস্থায় বুকে ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। তবে তিনি কিভাবে আহত হলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

আহত শিক্ষার্থীর নাম জয়দেব সাহা। তার গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি ওই হলের ৩৪১ নম্বর রুমে থাকতেন। ওই শিক্ষার্থী মানসিক বিকারগ্রস্ত বলে জানিয়েছেন তার ছোট ভাই ও রুমমেট।

আহত শিক্ষার্থীর রুমমেট সাজ্জাদ বলেন, ‘অনেক দিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছিল। আমি খবর দেয়ার পর বাসা থেকে তার ছোট ভাই এসেছিল। আজ একসাথে খাওয়া-দাওয়াও করেছে।’ তবে আহত জয়দেব বলেন. তার ছোট ভাই তাকে ছুরি মেরেছে। তবে আসল ঘটনা জানি না।

এ বিষয়ে শাহ মখ্দুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রুহুল আমিন বলেন, ঘটনা শোনামাত্র আমি হলে আসি। তাকে মেডিকেলে ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সে রামেকের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি আছে। তবে সে নিজেই নিজেকে ছুরিকাঘাত করেছে নাকি অন্য কেউ করেছে এ বিষয়ে এখনো জানা যায়নি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.