রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অ্যাক্সটেনশন বিভাগের অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন ড. মো: আব্দুল আলিম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমীরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. নূরুল হক মোল্লা ফলাফল ঘোষণা করেন। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৬টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ৫২জন প্রার্থী অংশ নিয়েছেন। মোট ২৩৯ জন ভোটারের মধ্যে ২২০জন শিক্ষক তাদের ভোট প্রয়োগ করেছেন।
কমিটির অন্যান্য নির্বাচিত প্রার্থীরা হলেন সহ-সভাপতি ড. মো: মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান) ও সহ-সভাপতি ড. মো: গোলাম ছাদিক (ফার্মেসি), যুগ্ম-সম্পাদক ড. পারভেজ আজহারুল হক প্রিন্স (লোকপ্রশাসন) ও ড. এস. এম. কামরুজ্জামান (ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস), কোষাধক্ষ ড. মো: শেরেজ্জামান (ইতিহাস), সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদুর রহিম (সাজিদ) (আইসিই), যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ড. মো: মতিউর রহমান ২ (আরবি), প্রচার-সম্পাদক ড. মোহাম্মদ হারুনর রশিদ (গণিত), তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুবুর রহমান রঞ্জ (রসায়ন), যুগ্ম-তথ্য ও গবেষনা সম্পাদক ড. মো: আল-আমিন সরকার (ফিশারীজ)।
এছাড়াও সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন, ড. মো: কুদরত-ই-জাহান (রসায়ন), ড. ইফতিখারুল আলম মাসউদ (আরবি), ড. মো: রেজাউল করিম-২ (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান), ড. মো: তোফাজ্জল হোসেন (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান)।
অনুষদ/ইনস্টিটিউট নির্বাচিত প্রার্থীরা হলেন, কলা অনুষদে ড. হোসনে আরা আরজু (সংস্কৃত), সামাজিক বিজ্ঞান অনুষদের ড. মোহাম্মদ হাবিবুল ইসলাম (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), বিজনেস স্টাডিজ অনুষদে মোহাম্মদ নির্ঝর রহমান (মার্কেটিং), বিজ্ঞান অনুষদে ড. মো: বাইতুল মোকাদ্দেছুর রহমান (ফার্মেসি), জীববিজ্ঞান অনুষদে ড. মো: শাহাদাৎ হোসেন (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি), কৃষি অনুষদে ড. মো: সাইফুল ইসলাম (ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি), প্রকৌশল অনুষদে ড. মো: মামুন-উর-রশীদ খন্দকার (ইইই), ফিশারীজ অনুষদে ড. মো: আবু সাঈদ জুয়েল (ফিশারীজ), ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদে ড. শাহ মো: আব্দুর রউফ (ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস), ইনস্টিটিউট ড. মোহা. হাছানাত আলী (আইবিএ)।
এছাড়াও চারুকলা অনুষদ/আইন অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আলী (গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস)।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
