রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ৬ ডিসেম্বরের পরিবর্তে ২০ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংক আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আগে সকাল ১০টায় এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও ২০ ডিসেম্বর বেলা ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা ও সিটপ্ল্যান বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সরকারি ব্যাংকগুলোর নিয়োগপ্রক্রিয়ায় বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে ব্যাংকার্স সিলেকশন কমিটি গঠন করে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রধান করে সরকারি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকদের এই কমিটির সদস্য করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
