এইমাত্র পাওয়া

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মানিক, সম্পাদক আলম

খুলনাঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে শিক্ষক সংগঠন নীল দল মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

কমিটির সভাপতি পদে ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক পদে ড. মোহাম্মদ আশিকুল আলম পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ মার্চ) নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী না থাকার কারণে সোমবার (১৮ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কিশোর কুমার টিকাদার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি বিদ্যুৎ মাতুব্বর, যুগ্ম-সম্পাদক দেবাশীষ পণ্ডিত; যুগ্ম-সম্পাদক রাকিবুল হাসান মো. রাব্বি; কোষাধ্যক্ষ অঙ্কুর চৌধুরী; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক হুমায়রা ইয়াসমিন; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ড. জেসমিন আরা; মহিলা বিষয়ক সম্পাদক মীর রিফাত জাহান উষা; সমাজকল্যাণ সম্পাদক কাজী মৌসুমি আক্তার।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন- আফসানা ইয়াসমিন, প্রসেনজিৎ সরকার, রাসমিয়া সুলতানা, পূজা রায় ও সাবিনা আলিম।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৮/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.