এইমাত্র পাওয়া

ছাত্রীর শ্লীলতাহানির মামলায় শিক্ষক গ্রেপ্তার

সাতক্ষীরার তালা উপজেলায় ছাত্রীর শ্লীলতাহানির মামলায় সুভাষ কুমার দাস (৫৮) নামের এক স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (১৫ মার্চ) রাতে নুরুল্লাহপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবার তালা থানায় মামলাটি করে।

গ্রেপ্তার সুভাষ কুমার দাস ফতেপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অভিযোগে উল্লেখ করা হয়, সুভাষ কুমার দাস গত ৭ মার্চ সকালে এক ছাত্রীকে শ্রেণি কক্ষে ডেকে হাত ও পা টিপে দিতে বলেন। এসময় ওই কক্ষে কোনো শিক্ষার্থী ছিল না। এই সুযোগে শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়। বিষয়টি জানাজানি হলে, পরের দিন অবিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে মৌখিক অভিযোগ করেন। কিন্তু, তিনি কোনো পদক্ষেপ নেননি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, তালা থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করা হয়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.