ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকা যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের সাত দিনের মধ্যে হলের সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১১ মার্চ) হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের যাদের মাস্টার্স পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, তাদের আগামী সাত দিনের মধ্যে আবাসিক সিট ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার বলেন, ‘নিয়ম অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে সাতদিন বলা হয়েছে। তবে ছাত্রীরা চাইলে তিন-চার দিন বেশি সময় নিতে পারে, যেহেতু সামনে ঈদ আছে। তবে তাদের ফাঁকা সিটে নতুন করে শিক্ষার্থীও ওঠাতে হবে। হলে অনেক ছাত্রীই আছে যাদের পরীক্ষার ফলাফল হয়ে গেছে, তাদের সিট ছাড়তে হবে।’
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
