শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলাধীন ধনবাড়ী উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার রাবেয়া খাতুন মুন্নি।
রাবেয়া খাতুন মুন্নি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে সহকারী শিক্ষা অফিসার হিসেবে ২-১৪ সালে নেত্রকোনা সদর উপজেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন।
পরে ২০১৬ সালে বদলি হয়ে ধনবাড়ী উপজলা শিক্ষা অফিসে যোগদান করেন। মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের নিমিত্তে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন তিনি। প্রাথমিক শিক্ষক এবং অভিভাবকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী মানসম্মত করে তুলতেই অবিরাম ছুটে চলছেন তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
