ঢাকাঃ পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস ও অফিসের সমসূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ক্লাস ও অফিস কার্যক্রম।
রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস এবং অফিস সকাল সাড়ে ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে। বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
