ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আবাসিক হলে আটকে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় মূল আসামি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও তাকে সাহায্যকারী একই বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মুরাদ হোসেনের সনদ স্থায়ীভাবে বাতিল করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
এ ছাড়া বাকি আসামিদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত করা হয়েছে।
গতকাল রবিবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।
স্থায়ী বহিষ্কৃতরা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মোস্তফা মনোয়ার সিদ্দিকী সাগর, ৪৪ ব্যাচের শিক্ষার্থী শাহ পরান, ৪৫ ব্যাচের শিক্ষার্থী মো. হাসানুজ্জামান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর। এ ছাড়া বহিরাগত মামুনুর রশিদ মামুনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বহাল থাকবে বলে জানান তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
