এইমাত্র পাওয়া

১১ দিন পর সাংবাদিক অভিশ্রুতির মরদেহ বুঝে পেলো পরিবার

ঢাকাঃ রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহ বাবার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআিইডি)।

সোমবার (১১ মার্চ) দুপুর আড়াইটার দিকে সিআইডি কর্মকর্তা অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাতুব্বর বৃষ্টির মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, বাবা-মায়ের ডিএনএ’র সঙ্গে বৃষ্টি খাতুনের ডিএনএ’র নমুনা মিলে যায়। তার ভোটার আইডি কার্ড, সার্টিফিকেটসহ অন্যান্য সবকিছু মিলে যাওয়ায় আমরা তার মরদেহ বাবার কাছে হস্তান্তর করি।

বৃষ্টির বাবা সবুজ শেখ (সাবলুল) বলেন, আমি আমার মেয়ের মরদেহ বুঝে পেয়েছি। গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা থানার বনোগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বৃষ্টির লাশ দাফন করা হবে।

মেয়ের মৃত্যু ঘটনায় কোনো আইনি ব্যবস্থা নেবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে মেয়ের মরদেহ দাফন করি। এরপর ভেবে দেখবো এ বিষয়ে আইনের আশ্রয় নেবো কি না।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.