এইমাত্র পাওয়া

শিক্ষার্থীকে গুলি করা সেই মেডিকেল শিক্ষক ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক।।

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলির ঘটনায় শিক্ষক ডা. রায়হান শরীফের ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক ডা. রায়হান শরীফের ৫ দিনের পুলিশ রিমান্ড আবেদন মঞ্জুর।

সোমবার (১১ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বেলাল হোসেনের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার (৬ মার্চ) সকালে একই আদালতে অস্ত্র আইনে দায়ের করা মামলায় ডা. রায়হানের বিরুদ্ধে সাতদিনের এই রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ইব্রাহিম হোসেন।

প্রসঙ্গত, গত সোমবার (৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন কলেজের শিক্ষক ডা. রায়হান শরীফ।

এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর সন্ধ্যায় তাকে আটক করে থানায় নেয় পুলিশ। এ সময় তার কাছ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। পরে রাতে তার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা। পাশাপাশি অবৈধ অস্ত্র রাখার দায়ে অস্ত্র আইনে আরেকটি মামলা হয় তার বিরুদ্ধে।                                শিক্ষাবার্তা ডট কম/জামান/১১/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.