বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতাধীন প্রত্যেকটি জেলায় প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নের রূপরেখার নিমিত্তে নতুন আরো ১২ টি জেলায় পিটিআই স্থাপনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত ১২ টি পিটিআই’র অন্যতম রাজবাড়ী পিটিআই। প্রতিষ্ঠানটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হলেও এটি পূর্ণদ্যোমে তার কার্যক্রম শুরু করে ২০১৭ সাল থেকে। ইতোমধ্যে নানা চড়াই উতরাই পার করে প্রতিষ্ঠানটি ৩ বছর পার করার প্রাক্কালে প্রতিষ্ঠানটির বর্তামান দায়িত্বপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট দীপ্তি দেবী, যিনি চলতি বছরে দায়িত্ব গ্রহণ করে ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির সুনাম ও কর্মচাঞ্চল্য যথাযথ দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে পালন করে জেলার সর্বস্তরে সাড়া জাগাতে সক্ষম হয়েছেন।
প্রতিষ্ঠানটির চলমান শিক্ষাবর্ষের ডিপিএড কোর্সের বেশ কয়েকজন প্রশিক্ষণার্থীসহ প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অনেকের সাথে কথোপকথনে জানা যায়, বাংলাদেশ সরকার যে লক্ষ্যে প্রত্যেক জেলায় পিটিআই প্রতিষ্ঠিত করার চিন্তা নিয়েছেন দায়িত্বপ্রাপ্ত এই নতুন সুপারিন্টেন্ডেন্ট মহোদয়ের গতিশীল আর সুদুরপ্রসারী নেতৃত্বে তারই অনুরনণ প্রতিফলিত হচ্ছে। এই নব নিযুক্ত সুপার দায়িত্ব গ্রহণের পর থেকে ৫ টি থানা নিয়ে গঠিত ছোট্ট একটি জেলা রাজবাড়ীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে এই প্রতিষ্ঠান যথাযথ অবদান রাখতে পারবে বলেই সংশ্লিষ্ট সকলের বিশ্বাস।এ ব্যাপারে সুপার দীপ্তি দেবীর সাথে যোগাযোগ করলে তিনি বাংলাদেশ জার্নালকে জানান, একদিন এই রাজবাড়ী পিটিআইটিকে তিনি দেখতে চান দেশের সেরা পিটিআই হিসেবে। আজকের এই গৃহীত সকল ভালো কাজই সেই মর্যাদার ভবিষ্যতের দিকে যাত্রা বলে তিনি মনে করেন।
দীর্ঘদিন প্রাইমারী শিক্ষা নিয়ে নিরলস কাজ করা এই মানুষটি এর আগে শিক্ষা বিশেষজ্ঞ হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ), ময়মনসিংহে কর্মরত ছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
