নওগাঁঃ সরকারি হাসপাতালে কিছু অসঙ্গতি রয়েছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘সেসব অসঙ্গতি দ্রুতই সমাধান করা হবে। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’
রবিবার (১০ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও কৃষিজীবীদের মাঝে স্বাস্থ্যসেবা প্রদান, স্বাস্থ্য সচেতনতা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সারা বছর সরকারি-বেসরকারি ক্লিনিক হাসপাতালগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হবে। কোনো রকম গরমিল পাওয়া গেলে বন্ধ করে দেওয়া হবে।’
তবে সব হাসপাতাল বন্ধ করে দেওয়ার পক্ষে না বলেও জানান তিনি।
এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশারসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
