ঢাকাঃ রমজান মাসে যাত্রীদের সুবিধায় মেট্রোরেলে চলাচলে নতুন সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ইফতারের বিষয়েও যাত্রীদের প্রতি নির্দেশনা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএলের নির্দেশনা মতে, ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। তবে অন্য কোনো খাবার বহন করা যাবে না।
রবিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ডিএমটিসিএলর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।
তিনি বলেন, ইফতারের সময়ের আগে-পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। তবে কোনো অবস্থাতেই কনকোর্স প্লাজা, প্লাটফর্ম ও মেট্রোরেলের ভেতরে খাবার গ্রহণ করা যাবে না। এও
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
