এইমাত্র পাওয়া

কর্মমুখী শিক্ষা নিয়ে কাজ করবে বিশ্বব্যাংক-বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক।।

কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৬ মার্চ) সচিবালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর অ্যাবদুলেই সিকের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক তিনটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্প তিনটি হলো— হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট), লার্নিং অ্যাক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) এবং অ্যাক্সিলারেশন অ্যান্ড স্ট্রেন্দেনিং স্কিলস ফর ইকোনোমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্প। বৈঠকে এই প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয়। এই সকল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করা হবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্বব্যাংক বাংলাদেশ অফিসের অপারেশনস ম্যানেজার গেইলি মার্টিন, লিড ইকোনোমিস্ট অ্যান্ড প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ মাহবুব, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি. এম. আসাদুজ্জামান প্রমুখ।

                                        শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৭/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.